সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বাংলা সংস্কৃতি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাঙালির নিজস্ব সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য টিভি চ্যানেল করা কি সম্ভব?

বাঙালির সমস্ত ভুবন মিলে একটি সাধারণ সংবাদ ,সংস্কৃতির চ্যানেল করা সম্ভব?বাংলাদেশ ,পশ্চিম বাংলা,অসম,ত্রিপুরা বা ঝাড়খণ্ড সব জায়গা থেকেই সেটি পরিচালিত ও অ্যাকসেস করা সম্ভব। প্রস্তাবটি ভালো এবং অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু টাকা দেবে কে? পুঁজিই তো আসল চালিকা শক্তি। আর পুঁজির মালিকরা শুধু পুঁজি বাড়াতেই পুঁজি বিনিয়োগ করতে ব্যস্ত থাকে। বাঙালির সংস্কৃতি রক্ষায় পুঁজি বিনিয়োগ করার মত বাঙালি পুঁজির মালিক কি আছে? থাকলে কোথায়? ক্লাউড ফান্ডিংই এক্ষেত্রে একমাত্র বিকল্প। কিন্তু সেখানেও সমস্যা আছে। এই ধরণের ফান্ডিংয়ের সবচেয়ে বড় হাতিয়ার মানুষের আবেগ ও সহানুভূতি। বাংলা ও বাঙালির সংস্কৃতি সম্পর্কে আম জনতার সেই আবেগ ও সহানুভূতি কি আছে অবশিষ্ট ? আমার মনে হয়, নেই বললেই চলে। না থাকার কারণও আছে। সেখানেও চলছে পুঁজির খেলা। উত্তর ও পশ্চিম ভারতীয় করপোরেট পুঁজির মালিকরা বেশ পরিকল্পনা করে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে মুছে দিতে চেষ্টা করছে। এবং আম বাঙালি অতি উৎসাহের সঙ্গে সেই পরিকল্পনার সঙ্গে নিজের শরীর ও মনকে ভাসিয়ে দিচ্ছে। প্রতিদিন বেসরকারি টিভি চ্যানেলগুলো (যার সবকটাই উত্তর পশ্চিম ভারতীয় পুঁজিপতিদের দ্বার...

আলী হোসেনের বহুল-পঠিত উক্তিগুলো পড়ুন