সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

যুক্তি বুদ্ধি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চিন্তার রোগ কী?

চিন্তারও রোগ হয়  ফটাস করে বিশ্বাস, নয় তো ফটাস করে অবিশ্বাস - এটা আমাদের বহুচর্চিত বদ-অভ্যাস। এটা আসলে এক ধরণের রোগ। চিন্তা যখন রোগের কারণ হয়, তখন তাকে 'চিন্তারোগ' বলে। আর যখন চিন্তায় রোগ বাসা বাঁধে তখন তাকে বলে  ‘চিন্তার দৈন্যতা’ । এটাই চিন্তার রোগ । আসলে, চিন্তা করার একটি বিজ্ঞানসম্মত পন্থা আছে। সেই পন্থা অনুসরণ করেই সিদ্ধান্ত টানতে হয়। তারপর বিশ্বাস কিংবা অবিশ্বাস করতে হয়। সেটা না করলেই এটা রোগ হিসাবে  চিন্তায় বাসা বাঁধে।  আমরা অধিকাংশ মানুষই সেই পন্থা অনুসরণ করি না। করি না, তার কারণ, জানিনা।  চিন্তাকে ত্রুটিমুক্ত করতে গেলে তিনটি জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি। আর তা হল, যুক্তি, বুদ্ধি আর তথ্য। এই তিনটি বিষয়ের সঙ্গে পূর্ব অভিজ্ঞতা যুক্ত হলে এবং তাঁকে সঠিক পন্থায় কাজে লাগাতে পারলে কাজটা আরও সহজ হয়ে যায়। যুক্তি, বুদ্ধি ও তথ্য সিদ্ধান্ত টানতে সাহাজ্য করে। আর পূর্ব অভিজ্ঞতা সেই সিদ্ধান্তকে প্রামাণ্যতা দেয়। তাই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে গেলে মানুষকে যুক্তি, বুদ্ধি ও তথ্য দিয়ে বিচার বিশ্লেষণ করে, তার সত্যাসত্য যাচাই করে, তবেই তা গ্রহণ অথবা বর্জন করতে হয় ।  আমরা...

আপনি কী চালাক?

 কাছের লোকের অপরাধ বা ভুল দেখতে পান যিনি, তিনি হয় সৎ, নয় তো বোকা। চালাক মোটেও নয়। Are you clever? Are-you-clever

চালাক ও বুদ্ধিমান শব্দের পার্থক্য কোথায়?

‘চালাক’ ও ‘বুদ্ধিমান’ শব্দের পার্থক্য কোথায়? চালাক হওয়ার চেয়ে বুদ্ধিমান হওয়া জরুরি। কারণ, চালাকির মধ্যে অসততার আস্ফালন থাকে, আর বুদ্ধিমত্তার সঙ্গে থাকে বৈধ যুক্তিবোধ, সততা ও সারল্যের প্রাচুর্যতা। এরাই সাফল্যের মূল চালিকাশক্তি। ফলে সততা সাফল্য বয়ে আনে, আর চালাকি আনে অধঃপতন। সুতরাং চালাকির সংগে বুদ্ধিমত্তার সম্পর্ক বোঝাটা জরুরি। চালাকির ভিত্তি হচ্ছে অসততা, আর বুদ্ধিমত্তার ভিত্তি সততা। তাই চালাক হওয়ার চেয়ে বুদ্ধিমান হওয়া জরুরি। চালাক নয়, বুদ্ধিমান হও। চালাকির মধ্যে অসততা আছে, যা সমস্যাকে জটিল করে তোলে। আর বুদ্ধিমত্তার সংগে থাকে সততা, যা সমস্যার সমাধানের পথকে সহজ করে তোলে। কারণ, অসততা আরও এক অসত্যকে ডেকে আনে। ফলে সমস্যা আড়ে-বহরে বাড়তেই থাকে। অন্যদিকে সততা সমস্যাকে ডেকে তো আনেই না, বরং তাকে সমূলে উৎখাত করতে সাহায্য করে। একটু খেয়াল করলেই দেখা যায়, একটা মিথ্যাকে ঢাকতে আরও চারটে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। ফলে সমস্যা আরও জটিল হয়ে ওঠে। কিন্তু সত্যকে কখনোই মিথ্যার আশ্রয় নিতে হয় না। কারণ, সততার সঙ্গে সত্যের রয়েছে গভীর সম্পর্ক। সততাকে বাদ দিয়ে সত্য এক পা-ও চলতে পারে না। তাই বুদ্ধ...

যুদ্ধে জেতার উপায়

যুদ্ধে জেতার উপায় আবেগ দিয়ে যুদ্ধ জয় হয় না আবেগ নয়, যুক্তি বুদ্ধি ও তথ্য দিয়ে বিচার করুন চিনা পণ্য ব্যবহার করবেন কিনা। কারণ আবেগ দিয়ে যুদ্ধজয় হয়না।

আলী হোসেনের বহুল-পঠিত উক্তিগুলো পড়ুন