ভর্তুকি, কে কাকে দেয়? ভর্তুকি দেওয়ার কারণ ভর্তুকি কেন দেওয়া হয়, কাদের দেওয়া হয়, দেওয়া উচিৎ কিনা — এমন একাধিক প্রশ্ন আম জনতার মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। কেউ এর পক্ষে, কেউ আবার বিপক্ষে। সাধারণ মানুষের সহজ উত্তর হল, সরকার শ্রমজীবী মানুষকে দেয়। প্রশ্ন তোলা হয়, এভাবে কি একটা দেশ চলে? একটা সমাজ চলে? উত্তর হল, না। কিন্তু এর পরের প্রশ্ন হল, এই ভর্তুকি দিতে হয় কেন? দিতে হয় তার কারণ, শ্রমজীবী মানুষের শ্রমের ন্যায্য ভাগ, তাদের দেওয়া হয় না। না দেওয়ার কারণে, দুটো ঘটনা ঘটতে পারে : ১) ন্যায্য ভাগ না পাওয়ার ক্ষোভ বিদ্রোহ আকারে ফেটে পড়তে পারে। অথবা, ২) অর্ধাহারে এবং অনাহারে থাকার কারণে অপুষ্টিতে ভুগে শ্রমজীবী মানুষের মধ্যে অকাল মৃত্যু মহামারীর আকার নিতে পারে। এই দুটো ঘটনাই পুঁজিবাদী ব্যবস্থার বিপর্যয় ডেকে আনতে পারে। একদিকে যেমন সস্তায় শ্রম পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে এবং অন্যদিকে তেমনি এর অভিঘাতে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এই দুটো ঘটনার কোনটাই তাই পুঁজিবাদী শাসকদের কাছে কাম্য নয়। এ কারণেই তারা ভর্তুকের বিরুদ্ধে গলা তুললেও, ভর্তুকীর ব্যবস্থাকে তারাই...
ইতিহাস কী? ইতিহাস হচ্ছে মানুষের তৃতীয় নয়ন। এই তৃতীয় নয়ন মানুষকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিষয়ে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে সাহায্য করে। এই পর্যবেক্ষণই জগত এবং জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একজন মানুষ, জগত ও জীবন সম্পর্কে প্রকৃত সত্য যতটা উপলব্ধি করতে পারেন, তিনি ততটাই শিক্ষিত বলে বিবেচিত হন। তাই ইতিহাস জানা এবং বোঝা ছাড়া একজন মানুষ পূর্ণাঙ্গ শিক্ষিত হয়ে উঠতে পারেন না। ইতিহাস কেন তৃতীয় নয়ন? একটা উদাহরণ নেওয়া যাক। সাম্প্রদায়িক দাঙ্গার কথা ধরুন। আমরা এই ঘটনাকে যখন প্রত্যক্ষ করি, তখন দেখি দুটি ভিন্ন ধর্মের মানুষ পরস্পর পরস্পরের বিরুদ্ধে সহিংস হয়ে উঠছে। আমরা খুব সহজেই এই ঘটনাকে ধর্মের সঙ্গে জুড়ে দিই এবং ধর্মকে এর কারণ হিসেবে চিহ্নিত করি। ধর্মীয় বিদ্বেষের ফল হিসেবে সেগুলোকে ব্যাখ্যা করি। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাসকে কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা আধুনিক ও বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে দেখা যাবে, এই দাঙ্গাগুলোর পিছনে ধর্মের চেয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য খুবই শক্তিশালী ভূমিকায় রয়েছে। অর্থাৎ মূলত, ...