প্যালেস্টাইনের পক্ষে ভারতের ভোটদান গুতো খেয়ে, সরকার বোধ হয় বুঝেছে, আমেরিকা আর ইসরাইল কী জিনিস! তাই প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে। — আলী হোসেন। ফেসবুক। একটু ভুল হচ্ছে,, পুরোটা শোনেন নি হয়তো ,, বলেছে ,, হামাস কে বাদ দিয়ে প্যালেস্তাইন কে সমর্থন জানিয়েছে ,, আর আপনি আর আমি দুজনেই জানি ,, ইসলাম দেশ আর জঙ্গি সংগঠন,, কোন দিন আলাদা হতেই পারবে না ,, Bittu Dutta তাই! তা এই কথাটা বলতে দশ বছর লাগলো কেন? তার কী ব্যাখ্যা আছে? প্যালেস্টাইন সম্পর্কে অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য শুনেছেন? তারই বা কী ব্যাখ্যা দেবেন? Ali Hossain ব্যাখ্যা পরিস্কার,, ইরান ও আরব দেশ গুলোর সাথে আমাদের ব্যাবসার সম্পর্ক ভালো ,, আর ইসরাইল আমাদের পরম বন্ধু,, শুধু ধর্ম দিয়ে বিচার নয় ,, প্রতিটা ভারত বাসীর ইসরাইল কে সমর্থন করা উচিত,, সেই কারগীল যুদ্ধ থেকে তারা আমাদের পূর্ন সমর্থন জানিয়ে আসছে ,, প্রয়োজনে সমস্ত টেকনোলজি দিয়েছে,, অস্ত্র দিয়েছে ,, কিন্তু বেঁচে থাকতে গেলে লোকসমাজে অনেক কিছু বলতে হয় ,, Bittu Dutta ব্যবসার সম্পর্কও তো নতুন না। তাহলে? আর রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু তো হয় না। ট্রাম্পের সঙ্গে ...
ইতিহাস কী? ইতিহাস হচ্ছে মানুষের তৃতীয় নয়ন। এই তৃতীয় নয়ন মানুষকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিষয়ে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে সাহায্য করে। এই পর্যবেক্ষণই জগত এবং জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একজন মানুষ, জগত ও জীবন সম্পর্কে প্রকৃত সত্য যতটা উপলব্ধি করতে পারেন, তিনি ততটাই শিক্ষিত বলে বিবেচিত হন। তাই ইতিহাস জানা এবং বোঝা ছাড়া একজন মানুষ পূর্ণাঙ্গ শিক্ষিত হয়ে উঠতে পারেন না। ইতিহাস কেন তৃতীয় নয়ন? একটা উদাহরণ নেওয়া যাক। সাম্প্রদায়িক দাঙ্গার কথা ধরুন। আমরা এই ঘটনাকে যখন প্রত্যক্ষ করি, তখন দেখি দুটি ভিন্ন ধর্মের মানুষ পরস্পর পরস্পরের বিরুদ্ধে সহিংস হয়ে উঠছে। আমরা খুব সহজেই এই ঘটনাকে ধর্মের সঙ্গে জুড়ে দিই এবং ধর্মকে এর কারণ হিসেবে চিহ্নিত করি। ধর্মীয় বিদ্বেষের ফল হিসেবে সেগুলোকে ব্যাখ্যা করি। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাসকে কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা আধুনিক ও বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে দেখা যাবে, এই দাঙ্গাগুলোর পিছনে ধর্মের চেয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য খুবই শক্তিশালী ভূমিকায় রয়েছে। অর্থাৎ মূলত, ...