সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ধর্মান্ধতা বিষয়ক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক

ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক : ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক কী, কতটা এবং কীভাবে — এ বিষয়ে ভেবেছেন কখনো? আমরা অধিকাংশ মানুষ এর উত্তরে বলি, কখনো কেন, সবসময় ভাবছি। সারা পৃথিবী জুড়ে ধর্মীয় সন্ত্রাসবাদ (মৌলবাদ) ভয়ংকর চেহারা নিয়েছে। হ্যাঁ, বলি বটে, কিন্তু দুর্ভাগ্যের কথা হল, হিন্দু হিসাবে এই ‘আমি’ শুধুমাত্র ‘মুসলিম সন্ত্রাসবাদ’কেই দেখতে পাই। আর মুসলিম হিসেবে দেখতে পাই শুধুমাত্র ‘হিন্দু সন্ত্রাসবাদ’কে। এই পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ঘটনা এই ‘আমাদের’কে আরও বেশি বেশি করে ভাবাচ্ছে। এবং আমরা চাইছি, এর অবসান ঘটুক। এবং সেকারণেই আমার করণীয় হিসেবে, সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়ে ‘দিপু দাসকে পুড়িয়ে মারার’ তীব্র নিন্দা জানাচ্ছি। কেউ আবার আফরাজুলকে সামনে এনে চুপচাপ থেকে এই ভেবে আনন্দ পাচ্ছি যে, ‘দেখ্ কেমন লাগে’। হ্যাঁ এভাবেই ভেবেছেন এবং এখনোও ভেবে চলেছি আমরা। এই আপনি-আমিই আবার চাই সন্ত্রাসবাদ ও মৌলবাদের অবসান ঘটুক। কিন্তু মজার কথা হল, আপনি বা আমি তা পাচ্ছি না। এবার আসুন ভাবি, কেন পাচ্ছি না, কোথায় আমাদের গলদ। আসলে প্রকৃত ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই। ধর...

প্রাতিষ্ঠানিক ধর্ম কত দিন টিকবে

প্রাতিষ্ঠানিক ধর্ম ততদিন থাকবে যতদিন অশিক্ষার অন্ধকার থাকবে।
ধর্মান্ধ আর ধর্মবিদ্বেষী। একই মুদ্রার দুই পিঠ। সমাজের জন্য উভয়ই ভয়ংকর ক্ষতিকারক।

প্রাতিষ্ঠানিক ধর্মকে যে কারণে আমি অপছন্দ করি

প্রাতিষ্ঠানিক ধর্মকে যে কারণে আমি অপছন্দ করি উদয়পুরে কানাইয়ালালকে গলা কেটে হত্যা করা শুধু ধর্মবিরুদ্ধ নয়, মানবতাবিরোধী কাজ। এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। প্রাতিষ্ঠানিক ধর্মকে এই কারণে আমি অপছন্দ করি। ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। তা ব্যক্তিকেন্দ্রীক হওয়াই উচিত। প্রাতিষ্ঠানিক ধর্ম মানুষকে ধর্মান্ধ হতে শেখায়। তাই যতদিন মানুষ প্রাতিষ্ঠানিক ধর্মকে অস্বীকার না করবে ততদিন ধর্মের নামে খুনোখুনি আর রাজনীতি বন্ধ হবে না।

ধর্মান্ধরা চারিদিকে নেচে নেচে বেড়াচ্ছে

ধর্মান্ধরা চারিদিকে নেচে নেচে বেড়াচ্ছে। ধর্মান্ধরা চারিদিকে নেচে নেচে বেড়াচ্ছে। উভয় সম্প্রদায়ের ধর্মান্ধরা একে অপরের পরিপূরক। তাই উভয় সম্প্রদায়কেই (সচেতন মানুষকে) এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। উৎস ও পাঠকের প্রতিক্রিয়া জানতে এখানে ক্লিক করুন ।

ধর্মান্ধদের মানুষ ভয় করে, ভক্তি নয়

ধর্মান্ধদের মানুষ ভয় করে, ভক্তি নয়। ভক্তি করে কেবল আর একজন ধর্মান্ধই।

আলী হোসেনের বহুল-পঠিত উক্তিগুলো পড়ুন