ধর্মকে কর্মের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। ধর্মের অনুশীলন ক্ষেত্র নিজের নিভৃত কক্ষ। বিশ্বাসের ডানায় ভর করা এক স্বপ্ন-রাজ্যের চারণক্ষেত্র। আর কর্মের অনুশীলন ক্ষেত্র সমস্ত জগৎ জুড়ে। এ জগৎ সেই জগৎ, যা যুক্তির নিয়মে চলে, বুদ্ধির নিয়মে বলে, আর বিজ্ঞানের আলোকে আলোকিত হয়।