আত্মীয়তার সম্পর্ক ও ভোটার লিস্টে নাম নথিভুক্তিকরণ : প্রত্যয় সরকার : রিলেটিভ বা আত্মীয় বলতে নির্বাচন কমিশন রক্তের সম্পর্কের রিলেটিভ-এর কথা বুঝিয়েছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে রক্তের সম্পর্ক হয় না। এক্ষেত্রে তাই স্বামী বা স্ত্রী পরস্পর পরস্পরের আত্মীয় নয়। অরুণার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, এবং ঠাকুরদার নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই। কিন্তু ঠাকুমার নাম আছে। ঠাকুমার সঙ্গে তার বাবার রক্তের সম্পর্ক আছে। আর বাবার সঙ্গে তার নিজের রক্তের সম্পর্ক আছে। এই সূত্রে তার সঙ্গে তার ঠাকুমার রক্তের সম্পর্ক আছে। এই কারণে ঠাকুমার নাম সে ডানদিকের ঘরে আত্মীয় হিসেবে ব্যবহার করতে পারছে। এই ডানদিকের ঘরে অরুণার ঠাকুমার পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরার কথা বলা হচ্ছে। যেমন, উপরে সে নিজের সম্পূর্ণ পরিচয় তুলে ধরেছে। এই পূর্ণাঙ্গ পরিচয়ের সূত্রে অরুণার নাম ভোটার লিস্টে ওঠার ক্ষেত্রে তার ঠাকুরমা-ই তার একমাত্র ভরসা। তার ঠাকুরদার এখানে ভূমিকা নেই বললেই চলে। কারণ, ঠাকুরদার নাম ২০০২ সালের ভোটার লিস্টেই তো নেই। এই কারণে অরুণার ঠাকুরমার পূর্ণাঙ্গ পরিচয় এর সঙ্গে তার ঠাকুরদার নাম আত্মীয় হিসেবে জুড়ে দিয়ে ক...