সাথি, ব্যক্তির পরিচয় দেখে পোস্ট অনুমোদিত হবে না - এটা খুবই যুক্তিযুক্ত কথা। একজন শিক্ষক হিসাবে এটুকু বোধ আমার আছে এটা নিশ্চিত করছি। সেটা আলাদা করে জানানোর খুব প্রয়োজন আছে বলে মনে হয় না। আর সেটা জানার জন্যও আপনাদের কাছে পোস্ট করিনি। যাই হোক, সব পোস্টের স্ক্রিন শর্ট নেওয়া নেই। কারণ প্রয়োজন পড়বে বুঝি নি। তবে দুটো তথ্য আপনাদের দিতে পারি। ১) একটা ইতিসাসের ছাত্রছাত্রীদের জন্য পোস্ট করেছিলাম দুতিনদিন আগে। আজ অথবা গতকাল সেটা ডিলিট করেছেন। এর আগেও একবার দিয়েছিলাম। প্রকাশ করেন নি। ভেবেছিলাম হয়তো ছাত্রছাত্রীদের জন্য করা কোনো পোস্ট আপনারা অনুমোদন করেন না। ওটা নিয়ম ভেবে নিয়ে আর কিছু বলি নি। কিন্তু তারপর তো অনেক পোস্ট দেখলাম ছাত্রছাত্রীদের জন্য করা হচ্ছে। তাই এবার দিয়েছিলাম। ২) অন্যটি নির্বাচনের আগে একজন আমাকে অসম্মানজনক কথা বলেছিলেন ও হুমকি দিয়েছিলেন। তাই অভিযোগ করে একটা পোস্ট দিয়েছিলাম। এর কোনটাই আপনারা প্রকাশ করেন নি এবং দ্বিতীয়টির ক্ষেত্রে কোনো পদক্ষেপও নেন নি। আরও অনেক ঘটনা ঘটেছে যার কোনো স্ক্রিনশট আমি রাখিনি। এতবড় একটা গ্ৰুপ। তাও আবার শিক্ষকদের। বুঝিনি যে স্ক্রিনশর্ট নিয়ে রাখতে হবে। এটা হ...
ইতিহাস কী? ইতিহাস হচ্ছে মানুষের তৃতীয় নয়ন। এই তৃতীয় নয়ন মানুষকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিষয়ে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে সাহায্য করে। এই পর্যবেক্ষণই জগত এবং জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একজন মানুষ, জগত ও জীবন সম্পর্কে প্রকৃত সত্য যতটা উপলব্ধি করতে পারেন, তিনি ততটাই শিক্ষিত বলে বিবেচিত হন। তাই ইতিহাস জানা এবং বোঝা ছাড়া একজন মানুষ পূর্ণাঙ্গ শিক্ষিত হয়ে উঠতে পারেন না। ইতিহাস কেন তৃতীয় নয়ন? একটা উদাহরণ নেওয়া যাক। সাম্প্রদায়িক দাঙ্গার কথা ধরুন। আমরা এই ঘটনাকে যখন প্রত্যক্ষ করি, তখন দেখি দুটি ভিন্ন ধর্মের মানুষ পরস্পর পরস্পরের বিরুদ্ধে সহিংস হয়ে উঠছে। আমরা খুব সহজেই এই ঘটনাকে ধর্মের সঙ্গে জুড়ে দিই এবং ধর্মকে এর কারণ হিসেবে চিহ্নিত করি। ধর্মীয় বিদ্বেষের ফল হিসেবে সেগুলোকে ব্যাখ্যা করি। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাসকে কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা আধুনিক ও বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে দেখা যাবে, এই দাঙ্গাগুলোর পিছনে ধর্মের চেয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য খুবই শক্তিশালী ভূমিকায় রয়েছে। অর্থাৎ মূলত, ...