স্বামী বিবেকানন্দ। একটু গাঢ় গেরুয়া ( বিজেপির গেরুয়া নয়) রংয়ের বসন পরিহিত একজন সন্ন্যাসী। মানুক আর না মানুক, প্রায় সারা বিশ্বই তাঁকে চেনে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই কথার মর্মবাণী কী? মানুষকে ভালোবাসো এবং মানুষের কল্যাণে কাজ কর। স্পষ্ট করে বলেছেন, সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ক্ষমতায়নের কথা। এবং একটি সাম্যবাদী সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা। বলেছেন, এ ছাড়া ভারতের মুক্তি নেই। এ ধরণের মনুষ্য সমাজ আর কারা দেখতে চেয়েছিলেন? যীশু, হযরত মুহাম্মদ, কাল মার্কস, চন্ডীদাস, শ্রীচৈতন্য, আরো কত নাম আছে এই দলে। তাদের লক্ষ্যে পৌঁছানোর পথ ভিন্ন হলেও, মত তো মোটামুটি এক। এই ধরণর সমাজ কোন রাজনৈতিক দল গড়তে চান? যারা নিজেদের বামপন্থী বলে দাবি করেন। কমিউনিস্ট বলে দাবি করেন। খুলে ঢেলে বললে, সিপিএম,সিপিআই,আর এস পি, এস ইউ সি আই, ফরোয়ার্ড ব্লক ইত্যাদি ইত্যাদি। এই ভাবনার বিরোধিতা কারা করেন? দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো। কট্টরভাবে বিজেপি। যদিও বিজেপির সাধারণ সমর্থকদের অধিকাংশই এই বিরোধিতার কথা জানেন না। কারণ,তাদের জানানো হয় না। জানাল...