মানব সভ্যতা কী? ‘মানব সভ্যতা’ হল একটি বিশ্বব্যাপী জীবন ব্যবস্থা, যা মানুষের দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এই জীবন ব্যবস্থা মোটামুটি পাঁচটি অংশ দ্বারা গঠিত। এগুলো হল সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও ধর্ম। কারণ, এই পাঁচটি অংশ (ব্যবস্থা) মানুষের জীবনকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নিয়ন্ত্রিন ও পরিচালনা করে। সুতরাং মানব সভ্যতা বলতে মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক,সাংস্কৃতিক, ধর্মীয় এবং প্রযুক্তিগত অগ্রগতির এমন একটি ধারাবাহিক প্রক্রিয়াকে বোঝায়, যেখানে মানুষের জীবন উত্তরোত্তর উন্নত, সংগঠিত এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিকশিত হয়। অর্থাৎ এক কথায় মানব সভ্যতা হল মানুষের জ্ঞান, শিক্ষা, নৈতিকতা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বিকাশের ফল। সহজভাবে বলতে গেলে, মানুষ যখন দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করে এবং তাদের জীবনযাত্রায় শৃঙ্খলা, নিয়মকানুন, কৃষি, ভাষা, লিখন পদ্ধতি, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিষয়গুলো বিকশিত হতে থাকে, তখন তাকে সভ্যতা বলা হয়। আর এগুলোর ওপর ভিত্তি করে যখন মানুষের জীবন ব্যবস্থা অগ্রগতির (বিবর্তনের) পথে গতিশীল থাকে তখন সেই জীবন...