সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

পৃথিবীতে সবচেয়ে নিরর্থক বিতর্ক কী?

পৃথিবীর সবচেয়ে নিরর্থক বিতর্ক   লিখছেন আলী হোসেন। পৃথিবীতে সবচেয়ে নিরর্থক বিতর্ক হল ঈশ্বর-কেন্দ্রিক বিতর্ক। কারণ, ঈশ্বর আছেন অথবা নেই এই দুইয়ের কোনটারই প্রমাণ নেই। অদুর ভবিষ্যতে যে তাদের প্রমাণ পাওয়া যাবে এমন সম্ভাবনাও নেই। তাই অহেতুক এই বিতর্ক চালিয়ে যাওয়া পন্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। লক্ষ কোটি বছর ধরে মানুষ এর পক্ষে-বিপক্ষে লড়াই করেছে এবং এখনও করে চলেছে। নিট ফল শুন্য। ঈশ্বর থাকলে আছেন। না থাকলে নেই। যে যেভাবে ভাবতে চান, ভাবুন। সেই ভাবনা থাক নিজের মধ্যে। নিজের ভাবনাকে অন্যের ওপর চাপাতে গেলেই তৈরি হয় সঙ্কট। নিজের ভাবনার বিষয় যদি হয় মানুষের মঙ্গল সাধন, আর যদি ঈশ্বর থাকেন, তিনি এতেই বেশি খুশি হবেন। কারণ, নিজের সৃষ্টিকে কেউ ভালবাসলে, তার মঙ্গলকামনায় কাজ করলে সৃষ্টিকর্তা খুশি না হয়ে পারেন না। কারণ, যদি তিনি তা না হন, তবে তিনি দাতা, দয়ালু ইত্যাদি বলে নিজেকে দাবি করতে পারবেন না। অন্যদিকে, যিনি ভাবছেন নেই, তিনিও যদি মানুষের ভালোর জন্য জীবন উৎসর্গ করেন অথবা অন্যের ক্ষতি না করেন, তবে তিনিও কোন অন্যায় করছেন না। অন্যদিকে, ঈশ্বরকে স্বীকার না করেও তিনি যে কাজ করছেন...

সাফল্যের মূল চাবিকাঠি কী?

সাফল্যের মূল চাবিকাঠি কী? - লিখছেন আলী হসেন। বিদ্যা ও বুদ্ধির সমন্বয়েই গড়ে ওঠে সাফল্যের ইমারত। অর্থাৎ  সাফল্যের মুল চাবিকাঠি হল বিদ্যা ও বুদ্ধির সমন্বয় ঘটানোর সক্ষমতা। তাই সাফল্য লাভ করতে হলে, শুধু বিদ্যার্জন করলেই হবে না, বুদ্ধির গোড়ায় শানও দিতে হবে।  সেটা কীভাবে সম্ভব? বুদ্ধির গোড়ায় শান দিতে দরকার একটি যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক মন বা চিন্তন ক্ষমতা যা সবসময় স্বাধীন, সক্রিয় ও নিরপেক্ষ থাকে। এই ধরনের বুদ্ধি বলে দেয় তৃতীয় এক শক্তির অস্তিত্বের কথা, যার পোশাকি নাম হল পরিশ্রম । এই পরিশ্রমের ভিত্তি যদি হয় সততা ও বুদ্ধিদীপ্ত, তবে সাফল্য নিশ্চিত করা যায় এবং তা হয় দীর্ঘস্থায়ী। এই ধরণের বুদ্ধি দ্বিতীয় একটি হাতিয়ার সম্পর্কেও মানুষকে সচেতন করে তোলে। আর তা হল সফল মানুষের সান্নিধ্য ও তাঁর পরামর্শ গ্রহণের সদিচ্ছা। এই বুদ্ধিই তৃতীয় অর্থাৎ আরও একটি শক্তিশালী হাতিয়ারের কথা স্মরণ করায়। এই হাতিয়ার হল চাপমুক্ত মানসিক শক্তি । মানসিক চাপ বা দুশ্চিন্তা এমন এক মনস্তাত্ত্বিক টানাপোড়েন যা সমস্ত শারীরিক সক্ষমতাকে বিধ্বস্ত করে দেয়। ফলে পরিশ্রম করার সাহস ও শক্তি স্থবির হয়ে পড়ে। সুতরাং ...

ঈশ্বরকে (সৃষ্টিকর্তাকে) পাওয়ার উপায়

ঈশ্বরকে (সৃষ্টিকর্তাকে) পাওয়ার উপায় - আলী হোসেন  সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য (খুশি করার জন্য) তার নামে প্রার্থনার প্রয়োজন হয় না; প্রয়োজন হয় তাঁর সৃষ্টিকে ভালোবাসার। আর সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি হলো মানুষ। যে মানুষ এটাই বোঝেনা, সে আর যাই হোক, ধার্মিক নয়। দেখুন Your Quote এ

ধর্মান্ধতা কী?

ধর্মান্ধতা কী? - আলী হোসেন  ধর্মান্ধতা, এক ধরণের মানসিক রোগ বা বিকার । এর জন্ম হয় কোন ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষুদ্রস্বার্থকে খুব সহজেই চরিতার্থ করার আগ্রাসী ও অনৈতিক মানসিকতা থেকে। এবং প্রকট হয় দীর্ঘ চেষ্টার পরও যখন তা সফল হয় না। সূত্র : ১) Your Quote-এ দেখতে এখানে ক্লিক করুন । ২) ফেসবুক-এ দেখতে এখানে ক্লিক করুন।

অংশ দিয়ে সম্পূর্ণকে বোঝা যায় না।

প্রসঙ্গ সুরা তওবা, অংশ দিয়ে সম্পূর্ণকে বোঝা যায় না - আলী হোসেন।  Sumanta Bose Majumder সাথি, আপনি হয় তো কোরআন পড়েছেন অথবা অংশটি কোথাও থেকে সংগ্রহ করেছেন। তবে আমার ধারণা, অংশটি সংগ্ৰহ করা। আপনি পড়েন নি। এই সুরাটির (অধ্যায়টির) নাম তওবা। এখানে ১২৯ টি বাক্য লেখা আছে। তার মধ্যে আপনি ৫ নং আয়াতটি (বাক্যটি) উল্লেখ করেছেন। আপনি এককাজ করুন। পরের মুখে ঝাল না খেয়ে (যদি খেয়ে থাকেন) গিরিশ চন্দ্র সেনের অনুবাদ করা কোরানটি একবার পড়ুন। তাহলে বুঝতে পারবেন আপনার ভাবনাটার কোথায় অসঙ্গতি আছে। ১২৯ বাক্যের একটি প্রবন্ধ থেকে একটি বাক্য তুলে ধরলে কি ওই প্রবন্ধের মূল কথা বোঝা যায় ভাই! ওই বাক্যটি কোন স্বাধীন ও সম্পূর্ণ বাক্য নয়। সুরা তওবার এই বাক্যের আগে পরে অনেক যদি, তবে, কিন্ত, পরন্তু আছে। সেগুলোকে বাদ দিয়ে ওই বাক্যটি অর্থহীন হয়ে পড়ে। যেমন ধরুন, আমি বললাম ' ‛আমাকে কেউ মারতে এসো না। যদি আসো, আমি তোমাকে মারব‘। এখন আপনি যদি আমার আগের বাক্যটির উল্লেখ না করে পরের বাক্যটি তুলে ধরেন তবে, সবাই আমাকে অপরাধী হিসাবে ভেবে নেবে। আপনি সেটাই করেছেন। অংশ দিয়ে সম্পূর্ণকে বোঝানোর চাতুরী করেছেন,যা আসলে অসত্য ও অসঙ্গত। ...

স্বঘোষিত ধর্মগুরু, যার শিক্ষিত মানুষের মানবিক অভিধান মতে অর্থ দাঁড়ায় ধর্ম-ব্যবসায়ী

স্বঘোষিত ধর্মগুরু, যার শিক্ষিত মানুষের মানবিক অভিধান মতে অর্থ দাঁড়ায় ধর্ম-ব্যবসায়ী Avishek Sarkar ভাই/দাদা, আপনার প্রফাইল লক করা কেন? আপনার পরিচয় জানতে দেন না কেন? এমন কিছু কি গোপন করার চেষ্টা করছেন যা প্রকাশ হলে অসুবিধায় পড়বেন? আচ্ছা বাদ দিন। আপনি কীভাবে বুঝলেন যে, রূ প সা  মুসলমান, কিংবা তিনি এই ঘটনার প্রতিবাদ করেন নি? আপনিও কি পোশাক দেখেই মানুষ চিনতে পারার মত ক্ষমতা রাখেন নাকি? যদি রাখেন, তবে আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সমকক্ষ। সেক্ষেত্রে কিছু বলার ক্ষমতা আমার নেই। যদি তা না রাখেন, তবে কটা কথা বলি। ১) উনি ওই ঘটনার প্রতিবাদ নিশ্চয়ই করেছেন। ওনার মতো করেই করেছেন। এক হাতে তালি বাজেনা, জানেন তো? তাই তালির শব্দে যখন কানের পর্দা ফাটার উপক্রম হয়, শিক্ষিত ও সচেতন মানুষ দুই হাতের কারসাজির কথাটা সহজেই ধরতে পারেন। উনিও পেরেছেন। তাই প্রতিবাদটা সেভাবেই করেছেন। ২) বাংলাদেশে যেমন মৌলবাদী মুসলমান আছে, তেমনি এদেশেও মৌলবাদী হিন্দু আছে। জানেন তো? অথবা মানেন তো? আপনি কি জানেন এই তালি দেওয়ার ক্ষেত্রে এরা একে অপরের পরিপূরক? বোধ হয় জানেন না। আপনার মন্তব্যগুলো পড়ে আমার তেমনই মনে হল। ক্ষমা করব...

প্রসঙ্গ : প্রকৃত ইসলাম ও মৌলবাদ

প্রসঙ্গ : প্রকৃত ইসলাম ও মৌলবাদ, কুমিল্লার দাঙ্গা ২০২১ - আলী হোসেন।  বাংলাদেশ ও ভারত দুটো প্রতিবেশী দেশ। দুই দেশের সংখ্যাগুরু মৌলবাদীর মধ্যে কোন পার্থক্য নেই। পার্থক্য শুধু ধর্ম-দর্শনে। একদল নিজেদেরকে ইসলাম ধর্মাবলম্বী বলে দাবি করে এবং অন্যটি হিন্দু ধর্মাবলম্বী বলে। দুটো দলই মূলত তাদের ধর্ম নিয়ে যথাক্রমে ব্যবসা ও রাজনীতি করছে। আর এর কারণে মরতে হয়, ক্ষতিগ্রস্থ হতে হয়, উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষের। এরা ধর্মের কথা বলে মানুষকে উত্তেজিত করে। কিন্তু নিজের ধর্মের মানুষ, যারা অন্য দেশে সংখ্যালঘু, তাদের কথা মোটেই ভাবে না। উভয় সম্প্রদায়ই বিপরীত সম্প্রদায়ের ধর্ম বিষয়ে বিকৃত মানসিকতার পরিচয় দেয় এবং উত্তেজনা ছড়ায়। নিজ ধর্মের প্রতি প্রেম সধর্মীয়দের জন্য দরদ দেখাতে গিয়ে যে পরোক্ষভাবে নিজের ধর্মকে অসম্মান ও  সধর্মীয়দের বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়, তা এই সব ধর্মান্ধ মানুষরা বোঝে না। আর বোঝে না বলেই এদের এই নির্বুদ্ধিতার সুযোগ নেয় মৌলবাদী সমাজ। অথচ উভয় সম্প্রদায়ের ধর্মগ্রন্থে এ ধরনের বিদ্বেষ-বিভেদমূলক কোন কিছু আছে বলে আমি এখনো কিছু খুঁজে পাইনি। উল্টে সহাবস্থান ও সহমর্মিতার কথাই লক্...

প্রসঙ্গ : প্রকৃত ধর্মনিরপেক্ষতা।

Somen Sengupta পারতাম যদি তো দিয়েই দিতাম। তাই না? সত্যিকারের ধর্মনিরপেক্ষ হতে গেলে তো কমিউনিস্ট হতে হবে। তা কি হজম হতো আমাদের? অথবা, তাহলে তো নেতাজির নেতৃত্ব মেনে নিতে হতো। পেরেছিলাম কি তা? আসলে আপনার প্রশ্নটা ঠিক পূর্ণাঙ্গ প্রশ্ন হয়ে উঠতে পারেনি। কারণ প্রশ্ন হল সেটাই, যার সুনির্দিষ্ট একটি উত্তর আছে। কিন্তু আপনার প্রশ্নের সে ধরণের কোন উত্তর হয় না। উল্টে আরও কিছু প্রশ্নের জন্ম দেয়। যার কিছু আমিই করে বসেছি আপনাকে।😀😀 প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন

প্রেম নয়, মোহ

প্রেম নয়, মোহ যে প্রেম আপনকে পর করতে শেখায়,সে-প্রেম প্রেম নয়,মোহ। তাই প্রেম নিয়ে বাড়াবাড়ি করা উচিৎ নয়। দেখুন ফেসবুকে দেখুন YourQuote এ

ছদ্ম ধর্মনিরপেক্ষতা : সৌম্য বসুর বক্তব্য ও তার উত্তর

সৌম্য বসুর বক্তব্য ও তার উত্তর এটা যেমন সত্যি। এর উল্টো দিকটাও সত্যি। আমার নিজের অভিজ্ঞতা তা-ই বলছে।  আমি যখন মুসলিম হয়ে মুসলিম সমাজের সমালোচনা করছি তখন হিন্দু বন্ধুদের কাছ থেকে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। মুসলিমদের অনেকেই মৌন ব্রত পালন করেছেন। দু-একজন অসন্তোষ প্রকাশও করেন। আবার, আর এস এস বিজেপির সমালোচনা করলে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছেন। আর হিন্দু সম্প্রদায়ের বন্ধুদের অধিকাংশ মৌন ব্রত পালন করছেন। এইদিকটা আপনার আলোচনায় ধরা পড়েনি। সুতরাং আপনার ভাবনায় সীমাবদ্ধতা আছে বলেই আমার মনে হচ্ছে। আসামের ঘটনা নিয়ে আমি একটা কবিতা লিখেছি। সম্ভবত গতকাল। একটু ঘুরে আসুন ওয়ালে। বুঝতে পারবেন। আর পিছনের দিকে গিয়ে দেখুন ঠিক উল্টো ছবি। আসলে সমাজে সব সম্প্রদায়ের মধ্যে এই প্রবণতা আছে। বললে সবার কথা বলাটা খুবই প্রয়োজন। না হলে মানুষ আপনাকে ভুল বুঝবেন। কোন সমালোচনা করার সময় এ বিষয়ে সতর্ক থাকাটা প্রত্যেক প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষের জন্য জরুরি। ---------------- 🔳 প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন

আলী হোসেনের বহুল-পঠিত উক্তিগুলো পড়ুন