প্রাতিষ্ঠানিক ধর্ম ও মানব ধর্মের মধ্যে পার্থক্য প্রাতিষ্ঠানিক ধর্মের দাপটে মানব ধর্মের মুমূর্ষ-প্রায় অবস্থা।একারণেই প্রাতিষ্ঠানিক ধর্মের চেয়ে মানব ধর্ম শ্রেষ্ঠ। কারণ, মানব ধর্ম মানুষকে ভালবাসতে শেখায়, কোনো পরিস্থিতিতেই মানুষকে হত্যা অথবা মানুষের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অসাম্যকে স্বীকৃতি দেয় না। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক ধর্মের নামেই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং হচ্ছে। আসলে প্রাতিষ্ঠানিক ধর্ম হলো রাজনৈতিক সংগঠনের একটি ছদ্দবেশী রূপ। ক্ষমতা দখলের জন্য কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠী তার বা তাদের রাজনৈতিক সংগঠনের গায়ে একটি ধর্মীয় আলখাল্লা মুড়িয়ে দিয়ে তাকে অন্যরূপে দেখানোর চেষ্টা করেন। এটা মানুষকে ধোঁকা দিয়ে নিজের বা নিজ গোষ্ঠীর ক্ষমতায়নকে নিশ্চিত করার একটি কৌশলমাত্র। প্রত্যেক প্রাতিষ্ঠানিক ধর্মের পৃষ্ঠপোষকরা এটা বারবার করে বোঝানোর চেষ্টা করে যে মানুষের পার্থিব জীবনের সাফল্য ও ব্যর্থতা পুরোপুরি ঈশ্বর নির্ভর। তোমার অর্থনৈতিক অবস্থা ঈশ্বরী নিয়ন্ত্রণ করেন। তিনি যেভাবে চেয়েছেন মানুষ সেভাবেই জীবন কাটাচ্ছেন। এর থেকে মুক্তি পাবার একমাত্র রাস্তা ধ...